Saturday, June 13, 2026

AI-র কোপ গুগল-এ! চাকরি হারাচ্ছেন ১০ হাজার মেধাবী

Date:

Share post:

গোটা বিশ্ব এখন ঝুঁকছে এআই (AI) প্রযুক্তির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুপ্রাণিত করছেন এআই নির্ভরতার ওপর। আর তার জেরে এবার ভারতেরই একটা বড় অংশের মানুষ হারাতে চলেছেন চাকরি। গুগলের (Google) নতুন সিদ্ধান্তে ১০ হাজার মানুষ হবেন কর্মহীন। যার বেশিরভাগটাই ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট পদে। ভারত থেকে একটা বড় অংশের মেধা যুক্ত এই সংস্থার এই পদে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যে ধরনের কাজকে সবথেকে বেশি সহজ করেছে তা হল ম্যানেজারদের কাজ, দাবি গুগল সিইও (Google CEO) সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। আর এই দাবিকে মান্যতা দিচ্ছে বিশ্বের আরও একগুচ্ছ সংস্থা। যার ফলে শুধুমাত্র ২০২৪ সালে কর্মহীন হওয়ার তালিকা দেখলে আঁৎকে উঠতে হয়। ২০২৪-এর প্রথমার্ধে ৩৩৩টি সংস্থা (company) ৯৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। যার মধ্যে শুধুমাত্র মে মাসে ৩৯টি সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন ১০ হাজার জন। মাইক্রোসফট (Microsoft) ছাঁটাই করেছে বিভিন্ন বিভাগের ১ হাজার কর্মী। আর সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে।

এবার কোপ পড়ছে গুগল-এ। সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) দাবি, মূলত ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট, ডিরেক্টর পদে। ভারতে গুগলের (Google) চারটি দফতর। সবকটিতেই এই পদগুলিতে একাধিক উচ্চমেধার আধিকারিক রয়েছেন। এআই প্রযুক্তির প্রথম কোপ পড়তে চলেছে তাঁদের উপর। পিচাইয়ের দাবি ১০ শতাংশ ম্যানেজার পদে ছাঁটাই হবে। এর মধ্যে কিছু ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে অন্যত্র পদ দেওয়া হলেও বাকিরা সম্পূর্ণভাবে চাকরি হারাবেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...