Saturday, June 13, 2026

আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Date:

Share post:

আইএসএল-এ আজ পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে আজ লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি । পাঞ্জাবের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও চার গোল দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার আত্মবিশ্বাসে লাল-হলুদ শিবিরের পরিবেশটাই বদলে গিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার যুবভারতীতে ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসি-কে হারিয়ে লিগ টেবলে আরও উপরে উঠতে মরিয়া ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে ১০ পয়েন্টে থাকা অস্কার ব্রুজোর দল শনিবার জিতলে উঠে আসবে ১০ নম্বরে। প্রথম ছয়ে থাকার স্বপ্ন এখন মশালবাহিনীর। তবে ছ’নম্বরে থাকা খালিদের দলও শক্তিশালী। তাই সতর্ক অস্কারবাহিনী।

জামশেদপুরের বিরুদ্ধে শক্তি বাড়িয়ে নামছে ইস্টবেঙ্গল। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন জিকসন সিং। আগের ম্যাচে চোট পেলেও নাওরেম মহেশের খেলতে সমস্যা নেই। সুস্থ দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তবে তাঁকে হয়তো পরের দিকে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। শুক্রবারও চুটিয়ে অনুশীলন করেছেন দিমি। ছোট পাস ও সিচুয়েশন প্র্যাকটিসে জোর দেন অস্কার। নন্দকুমারের জন্মদিন পালন করা হয় কেক কেটে।

জিকসনরা ফিরলেও পাঞ্জাব ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘‘অকারণে আমি প্রথম একাদশে বদল আনার পক্ষপাতী নই। দিমি, মহেশ, জিকসনরা ভালই অনুশীলন করেছে। ১৮ জনের স্কোয়াডে থাকবে। তবে ওদের কখন কীভাবে ব্যবহার করব, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি।’’

প্রথম ছয়ে থাকতে হলে ঘরের মাঠে জামশেদপুরকে হারাতেই হবে ক্লেটন সিলভাদের। ইস্টবেঙ্গল কোচের লক্ষ্য তিন পয়েন্ট। প্রতিপক্ষকে সমীহ করে অস্কার বলছেন, ‘‘জামশেদপুর লিগ টেবলে ভাল জায়গায় থাকলেও ওরা সেই ছন্দে নেই। আমরাও সমস্যার মধ্যে রয়েছি। ওরা হয়তো এগিয়ে আছে, কিন্তু মাঠে আমরা দেখিয়ে দিতে চাই কারা আসলে ফেভারিট। আমাদের পরিকল্পনা তৈরি।’’ বাস্তববাদী ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘আমাদের জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে পয়েন্ট তালিকায় উপরে উঠব। আশা করি, যেভাবে চেয়েছি সেভাবেই বছরটা শেষ করতে পারব। প্রথম ছয়ে শেষ করাই আসল লক্ষ্য।’’

আরও পড়ুন-অ্যাওয়ে ম্যাচে হার মোহনবাগানের, গোয়ার কাছে হারল ১-২ গোলে

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...