Saturday, June 20, 2026

কাঁথির পরে এগরা, সমবায় ভোটে ফের বড় জয় তৃণমূলের

Date:

Share post:

একদিকে যখন সদস্য সংগ্রহের দৌড়ে কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব, তখনই পুরোনো অবস্থানেও কার্যত ধরাশায়ী অবস্থা। খোদ বিরোধী দলনেতার গড়ে এবার হাতছাড়া আরও এক গুরুত্বপূর্ণ সমবায় সমিতি। এগরার জুমকি সমবায় (Jumki Cooperative) নির্বাচনে বিজেপিকে একেবারে হোয়াইট ওয়াশ করে জয় রাজ্যের শাসকদলের।

এক সপ্তাহও হয়নি, কাঁথি সমবায় সমিতি দখল করেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে নজিরবিহীন সমবায় নির্বাচন করানোর পরেও ১০৮টি আসনের মধ্যে মাত্র ৭টি আসন দখলে রাখতে পেরেছে বিজেপি। এবার এগরার জুমকি। সেখানে ১২টি আসনে নির্বাচন হয়। ১২টিতেই জয় লাভ করে তৃণমূল প্রার্থীরা।

বিজেপির (BJP) দখলে থাকা জুমকি (Jumki) গ্রাম পঞ্চায়েতের জুমকি, মাণিকাদিঘি, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রাম নিয়ে জুমকি সমবায় সমিতি। ১২টি আসনের সমবায়ে ভোটারের (voter) সংখ্যা প্রায় ৫৮০। ভোট পড়েছে ৫২৬টি।  নির্বাচন হল শুক্রবার,  ২০ ডিসেম্বর। আর এই হারের পরে উল্টো সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মহিষাদলে এক সভায় তিনি দাবি করেন, বিজেপি সমবায় নির্বাচনে গুরুত্ব দিচ্ছে না। সম্প্রতি কাঁথি সমবায় নির্বাচনে ১৫ ডিসেম্বর নিজে ভোটার হয়েও ভোট দেননি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...