Tuesday, June 23, 2026

বরফে ঢাকলো সিকিম – দার্জিলিং, পাহাড়ে ভিড় পর্যটকদের

Date:

Share post:

দক্ষিণবঙ্গে যখন অকাল বৃষ্টি, উত্তরে তখন চুটিয়ে বরফ উপভোগ করছেন পর্যটকরা। রাস্তা থেকে বাড়ি, গাছ গাছালি সব ঢেকেছে বরফে। বড়দিনের প্রাক্কালে যেন নিজেকে ঢেলে সাজিয়েছে প্রকৃতি সুন্দরী। আইএমডি (IMD) জানিয়েছে শনিবার উত্তর সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের (Snow fall) সম্ভাবনা প্রবল। শনিবার থেকেই তাই শুভ্র সাজে ছাঙ্গু থেকে দার্জিলিং।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা (Gopinath Raha) বলেন, “পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমের আকাশ মেঘলা হতে শুরু করেছে। উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হচ্ছে। শনিবার উত্তর-পূর্ব সিকিম এবং সংলগ্ন দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের প্রহর সম্ভাবনা রয়েছে।” দার্জিলিং-এর তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রিতে। জাঁকিয়ে শীত পাহাড় জুড়ে। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর হালকা বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায়। বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন জেলা এবং গ্যাংটক ও গ্যালশিং জুড়ে তুষারপাত চলবে। এদিন সকাল থেকেই পর্যটকের ঢল লাচুং, লাচেন (Lachen), গুরুদোংমার হ্রদ এবং ছাঙ্গু উপত্যকার মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...