Friday, June 26, 2026

পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, কুয়াশার চাদরে বাংলা 

Date:

Share post:

উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রবার রাত থেকে কোথাও রিমঝিম কোথাও ঝমঝম বৃষ্টির (Rain)ছবি ধরা পড়ল। পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকল চারপাশ। কোথাও ৫০ মিটারের নীচে চলে যেতে পারে দৃশ্যমানতা, আশঙ্কা আবহাওয়াবিদদের। একদিকে পর পর পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। আবার অন্যদিকে বৃষ্টি। এই দুইয়ের জেরে ডিসেম্বরে আজকে গেল শীতের ইনিংস। আপাতত দু-তিনদিন তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। পৌষের শুরুতেই বর্ষার আমেজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

শুক্রবার রাত থেকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির শুরু হয়। মাঝারি বৃষ্টি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মহানগরীতে এক ধাক্কায় রাতের তাপমাত্রা বাড়লো পাঁচ ডিগ্রি (কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি)। কার্যত শীত উধাও। শনিবার সকালে ঘন কুয়াশায় দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস। কয়েক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। অন্যদিকে উত্তরে তুষারপাত চলবে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...