Friday, June 26, 2026

সল্টলেকের অফিস পাড়ায় রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

সেক্টর ফাইভে (Sector V) বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যার অফিস ফেরত ভিড় হালকা হতেই আচমকা শোরগোল দেখা যায় সল্টলেকের (Saltlake) অফিস পাড়ায়। বহুতলের নীচে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে কিছুটা হতচকিত হয়ে যান স্থানীয়রা। নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রত্যক্ষদর্শীদের অনুমান, ১৬ তলা থেকে ঝাঁপ দিয়েছেন পরিবেশ চট্টোপাধ্যায় নামে ওই যুবক। মৃত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Electronics Complex Police Station)। শনিবার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...