Monday, April 6, 2026

সব শহরের থেকে এগিয়ে কলকাতা: তিলোত্তমার প্রশংসায় অর্থনীতিবিদ প্রণয় রায়

Date:

Share post:

দেশের অন্য মেট্রো শহরগুলির থেকে অনেকটা এগিয়ে কলকাতা (Kolkata)। আরও দ্রুত উন্নত হচ্ছে এই শহর, দাবি দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ প্রণয় রায়ের (Prannoy Roy)। গত কয়েক বছরে বাংলার উন্নয়নের নিরিখে একাধিক সমীক্ষায় সামনের সারিতে স্থান পেয়েছে শহর কলকাতা। গত কয়েক মাস ধরে এই শহরের বুকে নানা ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলেও আদতে উন্নয়ন ও শহরের প্রাণশক্তিকে দমিয়ে রাখা যায়নি, তা স্পষ্ট সাংবাদিক ও অর্থনীতিবিদের বক্তব্যে।

এবছরই হয়েছে লোকসভা নির্বাচন (Loksabah Election 2024)। নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই দেশের বিভিন্ন শহরে যাতায়াত করেছেন দেশের সাংবাদিকরা। সেই স্মৃতির উল্লেখ করেই বাংলার রাজধানীর প্রশংসায় সাংবাদিক প্রণয় রায় (Prannoy Roy)। কার্যত একের পর এক সৌধ বানিয়ে, পর্যটনের ব্যয়বহুল বিজ্ঞাপণ দিয়ে যে সব শহরগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল তুলে ধরার চেষ্টা করেছে সেগুলির বাস্তব ছবি ফুটে উঠেছে রাস্তা বসে যাওয়া, মূর্তিতে (statue) ফাটল ধরে যাওয়ার মতো ঘটনায়। সেই জায়গায় শতবর্ষ প্রাচীন শহর যেভাবে ঐতিহ্য ও আধুনিকতাকে মিলিয়েছে, তার প্রশংসা অর্থনীতিবিদের মুখে।

অর্থনীতিবিদ সাংবাদিকের দাবি, “শেষ পাঁচদিন কলকাতায় কাটিয়ে সাড়া জাগানো অনুভূতি। কত হৈচৈ (bustling), প্রাণোচ্ছ্বল (energetic) এবং প্রগতিশীল (dynamic) এই শহর কলকাতা। গত দুই বছরে ভারতের একাধিক বড় শহরে (major cities) ঘুরেছি (নির্বাচন কভার করার জন্য), এবং বিশ্বাস করুন এই সব শহরের বেশিরভাগের থেকে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে কলকাতা। বাস্তবেই এই শহর উন্নতির দিকে রয়েছে।” আর তাঁর এই প্রতিক্রিয়া তিনি এমন সময়ে দিয়েছেন যখন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা স্পষ্ট হয়েছে শীতকালীন অধিবেশনে। অন্যদিকে বাম আমলে ফেলে যাওয়া বিরাট দেনার বোঝা পেরিয়েও সেই সব কেন্দ্রীয় প্রকল্পের টাকা সাধারণ মানুষের স্বার্থে মানুষের হাতে তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...