Saturday, April 4, 2026

তুরস্কে ঘন কুয়াশায় হাসপাতালে ধাক্কা মেরে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

Date:

Share post:

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা তুরস্কে।জানা গিয়েছে দক্ষিণ তুরুস্কের এক চারতলা হাসপাতালের ছাদ থেকে টেক-অফ করার সময় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কপ্টারের দুই পাইলট, একজন চিকিৎসক এবং হাসপাতালের এক কর্মী মারা যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই অঞ্চলে বেশ ঘন কুয়াশা ছিল। কিন্তু তার মধ্যেই মুগলার হাসপাতালের চারতলার ছাদ থেকে কপ্টার নিয়ে দূরের এক হাসপাতালে উড়ে যাওয়ার জন্য রওনা দেন এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী।

কিন্তু টেক অফের কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যা দেখা দেয় কপ্টারটিতে। সেটি একই জায়গায় বারবার ঘুরতে ঘুরতে আচমকা অনেকটা নেমে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের চারতলায় কোনও একটি অংশে আটকে যায়। তারপর কপ্টারটি হাসপাতালের মাঠে ভেঙে পড়ে। মাটিতে ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। হাসপাতালটিতে শতাধিক রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে।সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হলেও, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।কপ্টারের আগুনে তাদের দেহ রীতিমতো ঝলসে যায়। কাউকেই ঠিকমতো চেনা যাচ্ছিল না।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...