Tuesday, June 23, 2026

ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে, তিন খলিস্তানি জঙ্গি নিহত

Date:

Share post:

ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে । পাঞ্জাব পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা তিন খলিস্তানি জঙ্গি নিহত। সোমবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে এই তিন জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে , পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়েছিল। উত্তরপ্রদেশের পিলভিটে তাদের সন্ধান পায় পুলিশ। তাদের দেখে তিন অভিযুক্ত গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তিন জনের।

পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং এবং যশনপ্রীত সিং। তাঁদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য তারা। তিন জনই পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল-সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বুধবার । গুরদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। কারও আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়ি। নিষিদ্ধ খলিস্তানি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে সমাজমাধ্যমে। তারা জানিয়েছিল, উত্তরপ্রদেশ এবং বিহারের পুলিশকর্মীরা শিখদের বিরুদ্ধে যে সমস্ত অবমাননাকর মন্তব্য করে থাকেন, তার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে এই গ্রেনেড হামলা ঘটানো হল।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...