Friday, June 12, 2026

ফের হার মহামেডানের, কেরালার কাছে হারল ৩-০ গোলে

Date:

Share post:

ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । আইএসএলে আত্মপ্রকাশের মরশুমে ক্রমশ তলিয়ে যাচ্ছে মহামেডান। টানা পাঁচ ম্যাচ হেরে লজ্জা আরও বাড়ল সাদা-কালো ব্রিগেডের। লিগে নবম হার তাদের। রবিবার কোচিতে কোচহীন কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ গোলে হার মহামেডানের। প্রথম গোলটিই হল গোলকিপার ভাস্কর রায়ের বিশ্রী ভুলে। গোল করে ও করিয়ে ম্যাচের সেরা নোয়া সাদিউ। ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগের লাস্টবয় তকমা ক্রমশ মজবুত করছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবটি। এদিন মহামেডানকে হারিয়ে ইস্টবেঙ্গলকে টপকে দশ নম্বরে উঠে এল কেরল। ১৩ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট তাদের। ক্লেটন সিলভারা নেমে গেলেন ১১ নম্বরে। এদিন হারের পর কোচ চেরনিশভকে সরানোর দাবি আরও জোরালো করলেন মহামেডান সমর্থকরা।

ম্যাচের প্রথমার্ধে মহামেডান লড়াই করলেও কেরলেই দাপট ছিল বেশি। ভাগ্য সহায় ছিল বলেই বিরতির আগেই পিছিয়ে পড়েনি আন্দ্রে চেরনিশভের দল। সহজ সুযোগ নষ্ট করেন কেরলের ফুটবলাররা। এদিন নোয়া সাদিউর পাশে কেরল পায়নি জেসুস জিমেনেজকে। তাতেও কেরলের ম্যাচ জিততে অসুবিধা হয়নি। তবে মহামেডানকে ডুবিয়েছেন গোলকিপার ভাস্কর।
৬২ মিনিট পর্যন্ত কোচির মাঠে হোম টিমকে আটকে রেখেও ভাস্করের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে মহামেডান। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরল। এরপর কেরলের আক্রমণের ঝড়ে কার্যত বিধ্বস্ত মহামেডান। ৮০ মিনিটে নোয়ার দুরন্ত হেডে ২-০ করে কেরল। তাঁর বুদ্ধিদীপ্ত হেড আটকানোর কোনও সুযোগই ছিল না মহামেডান গোলকিপারের কাছে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মহামেডানের লজ্জা আরও বাড়ল। আলেজান্দ্রে কোয়েফের বক্সের উপর থেকে দুরন্ত শটে ৩-০ করে ব্লাস্টার্স।

আরও পড়ুন- গাব্বায় হারের লজ্জা থেকে বাঁচানোর পর মেলবোর্ন নিয়ে পরিকল্পনা শুরু আকাশ দীপের

 

 

 

 

 

Related articles

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...