Monday, April 6, 2026

আম্বেদকর ইস্যুতে সোমবার দুপুরে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

ভারতের সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিযোগ বিরোধী-দলগুলির। সেই মন্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করবে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলকে বার্তা দিয়েছেন, প্রতিটি ব্লকে, প্রতি জেলা সদরে এই কর্মসূচি পালন করতে হবে। মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে নষ্ট করেছেন। তার কথায়, শুধুমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।

এর আগে সংসদের বক্তৃতায় শাহ অম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ আনে কংগ্রেস। তারাও দেশব্যাপী কর্মসূচি নিচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...