Saturday, February 21, 2026

ফের পার্থ-সহ ৫ জনের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

Date:

Share post:

ফের  হাইকোর্টে পার্থ-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাঘ্যায়, শান্তি প্রসাদ সিনহা,অশোক কুমার সাহাদের। যদিও এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ নিজেও জামিনের জন্য বহুবার আর্জি জানিয়েছেন। কিন্তু এবারও হল না। এর আগে পার্থর জামিন নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারুপতি দ্বিমত পোষণ করেছিলেন। তারা এই মামলা পাঠিয়ে দেন তৃতীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। মামলায় শুনানি শেষ হলেও রায় দান স্থগিত ছিল। তবে হল না জামিন।

মঙ্গলবার আদালতে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তদের ছেড়ে দিলে ছাত্রদের ওপর অবিচার হবে। একজন মন্ত্রীর যে দুর্নীতি সামনে এসেছে, আজ তাকে ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে। এই কারণেই মূলত পাঁচজনের জামিন খারিজ করেন বিচারপতি। বস্তুত, ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন খারিজ হল তার।

এরই পাশাপাশি,, যে প্রক্রিয়ায় অযোগ্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে, তা নিয়ে এদিন কড়া মন্তব্য করে আদালত। বলা হয়, এমন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হলে, সমাজের উপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আদালত। সেই কারণেই জামিনের আবেদন খারিজ করা হয়।আজও পার্থদের বিরুদ্ধে চার্জগঠন করতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নিয়ে ED-কে তীব্র ভর্ৎসনা করল ব্যাঙ্কশাল কোর্ট। আধিকারিকদের ঢিলেমির জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন বিচারক। প্রয়োজনে রাত জেগে কাজ করতে বললেন আধিকারিকদের।

 

spot_img

Related articles

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...