Sunday, June 21, 2026

মানবাধিকার কমিশন চেয়ারম্যান নিয়োগে একনায়কতন্ত্র, তোপ কংগ্রেসের

Date:

Share post:

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রকাশ্যে বিরোধীদের দাবিকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই গোপণে সেই একনায়কতন্ত্রই চালিয়ে যাচ্ছে বিজেপির কেন্দ্র সরকার। মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও সিলেকশন কমিটির (selection committee) গুরুত্বকে দমিয়ে দিয়ে চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামসুব্রহ্মনিয়মকে (V Ramasubrahmanian) নিয়োগ করা হয়েছে বলে দাবি কংগ্রেসের।

সোমবার রামসুব্রহ্মনিয়মের নিয়োগর পরেই বিরোধিতা পত্র দেয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুসারে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু রামসুব্রহ্মনিয়মের ক্ষেত্রে সব সদস্যের বক্তব্যকে গুরুত্বই দেওয়া হয়নি। নির্বাচন কমিটি তৈরি হয় সব ধরনের মতামত পেশের জন্য। সেখানে কেন্দ্রের ক্ষমতাসীন সরকার সবার মতামতকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে চেয়ারম্যান নিয়োগ করেছে।

কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ফলি নরিম্যান ও বিচারপতি কে এম জোশেপের নাম প্রস্তাব করা হয়েছিল এনএইচআরসি-র (MHRC) চেয়ারম্যান হওয়ার জন্য তবে সেই প্রস্তাব নিয়ে ভেবেই দেখেনি নির্বাচন কমিটি, অভিযোগ খাড়গের। তাঁর দাবি, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনকে দেশের প্রত্যন্ত এলাকা থেকে ব্যাপক বিভিন্নতার মানুষের সমস্যা শুনতে হয়, সেক্ষেত্রে তার চেয়ারম্যান একজন বিভিন্নতা-বোধ সম্পন্ন ব্যক্তিই হওয়া উচিত।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...