Saturday, June 27, 2026

মঙ্গলের সকাল থেকেই থানায় ‘পুষ্পা’, পদপিষ্ট কাণ্ডে পুলিশের প্রশ্নের মুখে আল্লু

Date:

Share post:

‘পুষ্পা টু’ (Pushpa 2) সিনেমার অভাবনীয় সাফল্য উপভোগ করার আগেই দক্ষিণী সুপারস্টারের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। কখনও কারাগারে রাত্রিবাস কখনও আবার সকাল সকাল থানায় হাজিরা। ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে থাকলেও বাস্তব জীবনে সময়টা মোটেই ভালো যাচ্ছে না আল্লু অর্জুনের (Allu Arjun)। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট কাণ্ডে পুলিশের প্রশ্নের মুখে সুপারস্টার। সমন অনুযায়ী মঙ্গলবার সকাল এগারোটায় তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলল জিজ্ঞাসাবাদ।

আল্লু- রশ্মিকা (Allu Arjun Rashmika & Mandana) অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা ২’র প্রিমিয়ারের দুর্ঘটনাকে কেন্দ্র করে তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। গত রবিবার সুপারস্টারের বাড়িতে হামলাও হয়েছে। নায়ককে একহাত নিয়েছেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছেড়ে কথা বলেননি। এই অবস্থায় থাকে পুলিশের একগুচ্ছ প্রশ্নবাণ ধেয়ে গেছে অভিনেতার দিকে। আল্লুর এই হল (Cinema Theatre) ভিজিটের প্ল্যান কার ছিল? হলের বাইরে অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলা বা সৌজন্য বিনিময়ের অনুমতি কি তারকার ছিল? মহিলার মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? সূত্রের খবর পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন তারকা। পাশাপাশি সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...