Tuesday, June 9, 2026

যে কোনও সময় হৃদরোগ অনশনরত কৃষকনেতার! অনুরোধের পথে বিজেপি

Date:

Share post:

নভেম্বর থেকে দেশের কৃষক নেতা অনশন করছেন। বারবার দিল্লি পৌঁছানোর জন্য দরবার করছেন কৃষকরা। তাদের প্রতি কেন্দ্রের মোদি সরকার শুধুমাত্রই বঞ্চনা জমা রেখেছে। একবার চিকিৎসক প্রতিনিধি পাঠিয়ে কেন্দ্রের সরকার দেখেছে কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের (Jagjit Singh Dallewal) শারীরিক অবস্থা অনশনের কারণে খারাপ হয়ে পড়ছে। তারপরেও তাঁর দাবি নিয়ে ভেবে দেখার সময়ই পাননি ব্রাজিল থেকে কুয়েত সফরকারী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

বর্তমানে খুবই গুরুতর (critical) দাল্লেওয়ালের শারীরিক অবস্থা। ২৬ নভেম্বর থেকে তিনি অনশনে (hunger strike) রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন তাঁর রক্তসংবহনের গতি একেবারেই ধীর হয়ে এসেছে। যার ফলে যে কোনও সময়ে হৃদরোগে আক্রান্ত (cardiac arrest) হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের রোগীদের সাধারণত আইসিইউ-তে (ICU) রাখা হয়। এরপরেও বিজেপির কেন্দ্রের সরকারের নীরবতায় কৃষকনেতাদের প্রশ্ন, তবে কী প্রতিবাদ করতে করতে কৃষকদের মৃত্যু হলে তবে হুঁশ ফিরবে সরকারের?

কতখানি কঠিন পরিস্থিতিতে থাকলে নিজেদের জীবন পণ করে আন্দোলনে নামতে হয় দেশের কৃষকদের। এরপরেও কেন্দ্রের মোদি সরকারের তরফ থেকে জোটে শুধু অবহেলা। এই পরিস্থিতিতে আন্দোলনকারী কৃষকরা দাবি করছেন তাঁদের পরিস্থিতি দিনমজুরের (daily labour) থেকেও খারাপ। বর্তমান পরিস্থিতিতে তাঁদের রোজগার গড়ে দৈনিক ২৭ টাকা।

এই পরিস্থিতিতে দাল্লেওয়ালের (Jagjit Singh Dallewal) শারীরিক অবস্থায় হয়তো কিছুটা ভীত বিজেপি। পঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখর তাঁকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। যদিও তাঁর কথায় ইঙ্গিত রয়েছে কৃষকনেতার মৃত্যুর জন্যও প্রস্তুতি সেরে রেখেছে বিজেপি। তাঁর দাবি, গত দশদিন ধরে অনেক রাজনৈতিক নেতা তাঁর সঙ্গে দেখা করছেন কিন্তু কেউ তাঁকে অনশন তুলতে অনুরোধ করেননি। কিন্তু ওনার কিছু হয়ে গেলে সেটা আমাদের ক্ষতি হবে।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...