Wednesday, April 1, 2026

সঙ্গীতশিল্পী শানের বাড়িতে আগুন! আহত ১

Date:

Share post:

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট (Bandra West, Mumbai) এলাকায় সঙ্গীতশিল্পী শানের (Singer Shaan) আবাসনে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত পৌনে দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। শান (Shaan) বা তাঁর পরিবারের সদস্যরা সেই সময় ফ্ল্যাটে ছিলেন কিনা জানা যায়নি। তবে আবাসনের এক আশি বছর বয়সী বৃদ্ধা ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। আর কোনও হতাহতের খবর মেলেনি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত আবাসনে পৌঁছে যান দমকল এবং বিপর্যয়ের বাহিনীর কর্মীরা। সাত তলা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। দ্রুত অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আবাসনের বিদ্যুৎ যোগাযোগে কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে খবর। যদিও শানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা সংক্রান্ত কোনও অফিশিয়াল বিবৃতিও দেওয়া হয়নি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...