Monday, April 6, 2026

মেলবোর্ন টেস্টের আগে বিরাটের ফর্ম নিয়ে কি বললেন রোহিত?

Date:

Share post:

২৬ ডিসেম্বর থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট । মেলবোর্নে হতে চলেছে বক্সিং ডে টেস্ট । তবে তার আগে নিজের এবং বিরাট কোহলির পারফম্যান্স নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই বিরাট। পারথের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শতরান করেছিলেন বিরাট তারপর আর সেই ফর্ম নেই কোহলির। যা নিয়ে উঠছে সমালোচনা । আর এবার বিরাটের ফর্ম নিয়ে মুখ খোলেন রোহিত । বললেন, কোহলি আধুনিক সময়ের সেরা ক্রিকেটার। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” কোহলি আধুনিক সময়ের সেরা ক্রিকেটার। আর এই ধরনের সমস্যা সমাধানের পথ তাঁরা নিজেরাই খুঁজে নেয়।”

বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে মাঠে ফিরেছেন রোহিত । ছেড়েছেন ওপেনিং-এর জায়গা । নিজে ওপেনিং না করে জায়গা ছেড়ে দিয়েছেন কি এল রাহুলকে। মেলবোর্ন টেস্টে থেকে কি ওপেনিং-এ ফিরবেন রোহিত? এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,” কে কোথায় ব্যাট করবে, সেটা আমাদের নিজেদের আলোচনার বিষয়। সাংবাদিক সম্মেলনে এসে এসব আলোচনার কোনও মানে নেই। আমাদের দলের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব।” তবে মেলবোর্ন টেস্ট যে গুরুতপূর্ণ, সে কথা বলতে ভুললেন না রোহিত। তিনি বলেন,” অ্যাডিলেডে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। ব্রিসবেনে তো বেশি সময় ক্রিকেট খেলাই হয়নি। তাই তিন ম্যাচের পর ১-১ ফলাফল একেবারে ঠিকঠাক। তাতেই বোঝাই যায়, দুটো দলই কত ভালো ক্রিকেট খেলেছে। এখন আমাদের কাজ মেলবোর্নে ব্যাট-বলে ভালো ফল করা। সেই সঙ্গে ভালো ক্যাচও ধরতে হবে।”

আরও পড়ুন- অশ্বিনের পরিবর্ত কেন তনুশ, মুখ খুললেন রোহিত

 

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...