Friday, April 3, 2026

নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন যিশু? বিয়ে নিয়ে নয়া প্ল্যানিং!

Date:

Share post:

২০২৪ জুড়ে সবথেকে বেশি চর্চায় থাকা টলিউড দম্পতির নাম যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta) ও নীলাঞ্জনা। অঞ্জনা-কন্যা নিজের নামের থেকে স্বামীর পদবি সরিয়ে ফেলেছেন অনেক আগেই। পরোক্ষে যিশুর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা উঠে এলেও সরাসরি কেউই কিছু বলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘খাদান’ (Khadaan), যেখানে চর্চিত অভিনেতার চরিত্র যথেষ্ট প্রশংসা পেয়েছে। এই আবহে বিয়ে নিয়ে নিজের মনের গোপন কথা শেয়ার করলেন যিশু (Jishu U Sengupta)।

আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের, তবু ছাদ আলাদা।দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা (Nilanjana)। নিজের নামের থেকে ‘সেনগুপ্ত’ পদবি মুছে ফেলার পর তিনি একটি পোস্টে লেখেন, ‘‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ এরপর থেকেই যত জল্পনার সূত্রপাত। এতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবন নিয়ে একটা শব্দ খরচ করেননি যিশু। তবে ‘খাদান’ সিনেমার প্রমোশনে গিয়ে ‘বিয়ে’ নিয়ে দিলেন বিশেষ বার্তা।সম্প্রতি, মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে সেখানে যিশুর গলায় শোনা গিয়েছে ‘বাবা আমার কি বিয়ে হবে না’ গানটি। এই গানটি গাওয়ার পরই অভিনেতা সটান বলে ওঠেন, “আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই, আর নেই।” এরপরই শুরু ফিসফাস। তাহলে কি এভাবেই যিশু বুঝিয়ে দিলেন, যা রটেছে তা ঘটেনি? এই নিয়ে নীলাঞ্জনার কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...