Saturday, April 4, 2026

মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় রাষ্ট্রপতি লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি শিক্ষা এবং প্রশাসনের জগতেও সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনকে শ্রদ্ধা জানাই এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

নিজের এক্স হ্যান্ডেলে নিজের পূর্বসূরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী লেখেন, ”দেশের অন্যতম সেরা একজন নেতা মনমোহন সিংয়ের প্রয়াণে আমি শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়েছিলেন তিনি। ছিলেন একজন বিশিষ্ঠ অর্থনীতিবিদও। অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন তিনি। ছিলেন দেশের অর্থমন্ত্রীও”। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী লেখেন, রাজ্য পরিচালনায় বিভিন্ন বিষয় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতা হত। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।


আরও পড়ুন- বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়

_

_

_

_

_

_

_

_

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...