Saturday, April 4, 2026

বড় ম্যাচ নিয়ে জটিলতা, পিছোতে পারে আইএসএল-এর ফিরতি ডার্বি

Date:

Share post:

১১ জানুয়ারি আইএসএল-এর ফিরতি ডার্বি। যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। আর আইএসএলে ফিরতি ডার্বি নিয়ে জটিলতা ছিল। আর সূত্রের খবর, শেষ পর্যন্ত পিছিয়েই যাচ্ছে বড় ম্যাচ।

মোহনবাগানের তরফে বিধাননগর পুলিশের কাছে আগামী দুটো হোম ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। নতুন বছরে ২ জানুয়ারি যুবভারতীতে হায়দরাবাদ ম্যাচ আয়োজনের অনুমতি পাওয়া গেলেও ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বির ছাড়পত্র মেলেনি। ফিরতি ডার্বির আয়োজক মোহনবাগান। ওই সময় গঙ্গাসাগর মেলা রয়েছে। তাই বিধাননগর পুলিশের তরফে মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ডার্বিতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।

এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা পুলিশের চিঠি পেয়েছি। ডার্বির দিন গঙ্গাসাগর মেলার কারণে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি এফএসডিএল-র কাছে।’’

আরও পড়ুন-ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে গোলশূন্য ড্র মহামেডানের 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...