Saturday, April 4, 2026

অবশেষে স্বস্তি! খোঁজ মিলল মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামীর

Date:

Share post:

খোঁজ মিলল রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের (Santi Das Basak) স্বামী দীপাঞ্জন বসাকের (Dipanjan Basak)। বৃহস্পতিবার, থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই মহিলা অফিসার। শুক্রবার, সকালে সমাজমাধ্যমেও পোস্ট করেন। এর কিছুক্ষণ পরে ফের পোস্ট করে শান্তি জানান, স্বামীর খোঁজ মিলেছে। সাহায্যের জন্য সকলকে ধন্যবাদও তিনি।
আরও খবর: এক মাসে দুজন খুন, বদলি নন্দীগ্রাম থানার আইসি

কলকাতার পুলিশ (Kolkata Police) মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। সিআইডিতেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার। তিনি জানান, তাঁর স্বামী দীপাঞ্জন বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। তাঁর সঙ্গে আর যোগাযোগও করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেন শান্তি দাস বসাক। লেখেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

এর কিছুক্ষণ পরে ফের দুপুরে সমাজ মাধ্যমের পোস্টে শান্তি লেখেন, “দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সব বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে উনি নিরাপদে আছেন।“ কী কারণে দীপাঞ্জন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, এখন কোথায়, কার সঙ্গে আছেন- তা বিস্তারিত জানাননি মহিলা আধিকারিক। অবশেষে স্বস্তি ফিরল বসাক বাড়িতে। তবে, দীপাঞ্জন মানসিক কোনও অশান্তিতে ছিলেন এবং তিনি ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়ে ছিলেন শান্তি দাস বসাক (Santi Das Basak)।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...