Saturday, April 4, 2026

১১ বছরেই ‘লেখক’ ছেলে! সহজ-কাণ্ডে আপ্লুত প্রিয়াঙ্কা

Date:

Share post:

সন্তানের গর্বে চিরকালই গর্বিত হন মা-বাবা। শুধু তাঁর মুখের দিকে চেয়ে দাম্পত্যের সব তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। টেলি থেকে টলিউডের স্বল্প বয়সে যাত্রার মাঝেই প্রেম এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দম্পতি। কোল আলো করে আসে পুত্র সন্তান। ভালবেসে রাহুল – প্রিয়াঙ্কা ছেলের নাম রেখেছেন সহজ (Sahaj)। এবার ১১ বছর বয়সী স্টারকিড সকলকে অবাক করে দিয়ে একটা গোটা বই লিখে ফেলেছেন। নাম ‘ দ্য এনচ্যন্টেড গিটার’ (The Enchanted Guitar)। ছেলের সাফল্যে গর্বিত অভিনেত্রী প্রিয়াঙ্কা।

বাবা-মায়ের মধ্যে চিরকালই সেতুবন্ধন করেছে সহজ। সম্পর্কে দূরত্ব থাকাকালীন একথা স্বীকার করেছেন রাহুল-প্রিয়াঙ্কা দুজনেই। দম্পতি যে পুনরায় এক ছাদের তলায় থাকতে পারছেন সেটা ছেলের জন্যই। ছোট বয়সে বাবার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন সহজ। তবে এবার তাঁর কলমের জাদু সামনে এলো। প্রিয়াঙ্কা নিজেই সেই সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লেখেন, ‘ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…’। সৃজনশীল প্রতিভাকে সুযোগ করে দেওয়ার জন্য পাবলিশার্স এবং সহায়কদের ধন্যবাদও দিয়েছেন নায়িকা।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...