Saturday, April 4, 2026

যারা গ্র্যাফিটি বানায়, গাড়ি আটকায়, তারা কি আদৌ চিকিৎসক? হাইকোর্টে আর্জি রাজ্যের

Date:

Share post:

সঠিক সময়ে চার্জশিট দিতে পারেনি সিবিআই। যার ফলে জামিন পেয়েছে অন্যতম দুই অভিযুক্ত। তাও আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় ধরনা শুরু হয়েছে চিকিৎসকদের।

বৃহস্পতিবার পর্যন্তই ডোরিনা ক্রসিংয়ে ধরনার অনুমতি থাকায় এদিন মেয়াদ বাড়ানোর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ডাক্তাররা। সেখানে বারবার সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে ডাক্তারদের ধরনা নিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে তিনি ভার্চুয়ালি সওয়াল করেন, আন্দোলনকারী চিকিৎসক তো এখন বিজ্ঞাপনের মডেল! তাঁর সিনেমাও বেরচ্ছে। আবার হাসপাতালের কথায় ৬ লক্ষ টাকার বিল বানিয়ে দিচ্ছেন চিকিৎসক। যার মধ্যেই ৪ লক্ষ টাকা ওই ডাক্তারের ফিজ। চিকিৎসকদের এই অবস্থা দেখে মানুষ তাঁদের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামবেন না? ধরনায় চিকিৎসকদের আদালত অবমাননা নিয়ে রাজ্যের বক্তব্য, গার্ডরেলের বাইরে গ্র্যাফিটি করে বিক্ষোভের এলাকা বাড়ানো হচ্ছে। এতে আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। একইসঙ্গে গাড়ি আটকে মানুষকে হয়রান করা হচ্ছে। যারা গ্র্যাফিটি বানায়, যারা গাড়ি আটকায়, তারা কি আদৌ চিকিৎসক?

এদিন হাইকোর্টে কল্যাণের আরও বক্তব্য, এটা তো হরিনাম সংকীর্তন হচ্ছে না জে ২৪ ঘণ্টাই চালিয়ে যেতে হবে! এদিন মামলার শুনানি শেষ হলেও কোনও রায় দেননি বিচারপতি।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...