Saturday, April 4, 2026

পুলিশি অত্যাচারের প্রতিবাদ, প্রাণ গেল গায়ে আগুন দেওয়া যোগীরাজ্যের যুবকের

Date:

Share post:

প্রতিবাদের ভাষা তুলে ধরতে এসেছিলেন দেশের সংসদ ভবনে (Parliament)। হতাশায় গায়ে আগুন দেওয়া যুবকের অবশেষে মৃত্যু হল দিল্লির হাসপাতালে। এরপরেও দিল্লি পুলিশের দাবি তাঁদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মামলায় জর্জরিত হওয়ার কারণেই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল। এ ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh Police) কোন দোষই তারা এখনো পাইনি। যুবকের সুইসাইড নোট (suicide note) উদ্ধারের চেষ্টা চলছে।

২৫ ডিসেম্বর খৃষ্টোৎসবের দিন দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন জ্বালায় উত্তরপ্রদেশের যুবক জিতেন্দ্র কুমার। আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে দৌড়ানোর চেষ্টা করে সে। মাঝপথে স্থানীয় মানুষ ও রেল দফতরের নিরাপত্তা কর্মীরা তার গায়ে জল ঢেলে বাঁচানোর চেষ্টা করে। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরএমএল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

জিতেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার সঙ্গে থাকা প্রচুর কাগজ-নথি ও সুইসাইড নোট (suicide note) উদ্ধার হয়। উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা জিতেন্দ্র ও তার পরিবার মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে। জাতীয় এসসি কমিশন (NCSC) তাদের পরিবারকে নির্দোষ রায় দেওয়ার পরেও উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর থেকেই জেল মুক্তির পরেও মানসিক অবসাদে ভুগছিল জিতেন্দ্র। দিল্লী পুলিশের দাবি আত্মহত্যার চেষ্টার আসল কারণ জানা যাবে সুইসাইড নোটের পাঠোদ্ধার হওয়ার পরই। প্রাথমিকভাবে তাই দিল্লি পুলিশের তরফে মানসিক অবসাদকেই কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...