Thursday, June 25, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী, মনমোহনের শেষকৃত্যে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

Date:

Share post:

শনিবারের দুপুরে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Mnmahon Singh)। শ্রদ্ধা-সম্মান-স্যালুটে শেষ বিদায় জানানো হলো ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার মনমোহন সিং-কে। দিল্লির নিগমবোধ ঘাটে গার্ড অফ অনার- গান স্যালুটে অন্তিম শ্রদ্ধা জানানো হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Former PM)। উপস্থিত ছিলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ বিজেপি এবং কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা।

এদিন মনমোহনের পার্থিব দেহে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি। ‘ভারতের উদার অর্থনীতির ভগীরথ’কে অন্তিম প্রণাম জানাতে উপস্থিত ছিলেন ভূটানের রাজা জিগমে, খেসার নামগেইল ওয়াংচুক ও মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জন রামফুল। শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। এরপরে দুমিনিটের নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্বের জটিলতা এখনও কাটেনি। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললেও সৌধটি কোথায় তৈরি হবে সেই স্থান নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর এই নিয়ে আলোচনা করা হবে বলে শোনা যাচ্ছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...