Friday, April 3, 2026

এগিয়ে থেকেও হায়দরাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

Date:

Share post:

আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল অস্কার ব্রুজোর দল । লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন জিকসন সিং ।

ক্লেইটন ম্যাজিকে জয়ের হ্যাটট্রিক পেয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গলের। তবে সেটা হতে দিলেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মনোজ মহম্মদ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষলগ্নে গোল করে হায়দরাবাদকে সমতা এনে দেন মনোজ। ম্যাচের ফল ১-১। শুরু থেকেই দারুণ লড়াই তুলে ধরেছিল হায়দরাবাদ। সুযোগও এসেছিল তাদের সামনে। তবে গোল পায়নি তারা।

মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী ও জিকসন সিংরা সেভাবে কার্যকরী ভূমিকা নিতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে ৬৪ মিনিটে গোল করেন সেই জিকসনই। ক্লেইটন সিলভার দারুণ ফ্রিকিক পোস্টে লেগে ফিরে এলে তা হেড করে গোলে ঢুকিয়ে দেন জিকসন। ১ গোলে এগিয়ে গেলেও, ব্যবধান বাড়ানোর তাগিদ সেভাবে দেখা যায়নি লাল-হলুদ ফুটবলাদের মধ্যে।

সে কারণেই দুই পয়েন্ট মাঠে ফেলে আসতে হল অস্কার ব্রুজোর ছেলেদের। ম্যাচের শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল পেয়ে যায় হায়দরাবাদ। কোরেয়ার পাস থেকে শটে গোল পান ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফুটবলার। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট আর ম্যাচ শেষের ১৫ মিনিট দল যে ভাল খেলতে পাররেনি তা মেনে নিয়েছেন অস্কার ব্রুজো।

এই ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে। অয়ালেক্স সাজির হাতে বল লাগলেও রেফারি যেমন ফ্রি কিক দেননি, তেমনভাবেই গোলকিপার আর্শদীপ পা উচিয়ে যেভাবে চড়াও হলেন ক্লেইটন সিলভার দিকে তা লাল কার্ড তো বটেই, পেনাল্টিও। রেফারি তা দেখতে পাননি। ফলে এক্ষেত্রে বঞ্চিত হয় লাল-হলুদ। ম্যাচের পর যদিও এ নিয়ে মন্তব্য করতে চান্নি অস্কার। তাঁর চিন্তা ক্লিনশিট রাখতে না পারা নিয়ে।

আরও পড়ুন- ব্যাট হাতে দাপট কনস্টাসের, অজি ক্রিকেটারকে নিয়ে কী বললেন বুমরাহ?

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...