Wednesday, June 24, 2026

লিভ-ইন সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকাকে খুন! ওয়েব সিরিজ দেখে পরিকল্পনা, গ্রেফতার ২

Date:

Share post:

প্রেমে বনিবনা হচ্ছিল না, তাই বলিউড ওয়েব সিরিজ দেখে প্রেমিকাকে খুন যুবকের! মৃতদেহ লোপাটে সাহায্য বন্ধুর। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদের। ধৃতরা হলেন মোহিত সাইনি (Mohit Saini) এবং ওমকার শর্মা (Omkar Sharma)। তাঁদের মধ্যে মোহিত B.Com প্রথম বর্ষের পড়ুয়া। গত দু’বছর ধরে অঞ্জলি নামে এক মহিলার সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে (Live in relationship) ছিলেন। প্রেমিকা প্রতারণা করছে এই সন্দেহে ‘মির্জ়াপুর’ (Mirzapur web series) ওয়েব সিরিজ় দেখেই খুনের পরিকল্পনা করেন তিনি। জেরার মুখে স্বীকার করেছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, অঞ্জলি বিবাহিত ছিলেন। স্বামী সাদ্দামের সঙ্গে মোহিতদের বাড়িতে ভাড়া থাকতে আসেন বছর দুই আগে। সেখান থেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান ওই মহিলা। সাদ্দাম দিল্লির এক হোটেলে কাজ করেন। ফলে প্রায়ই তিনি বাড়ি থাকতেন না। পরে মোহিতের সন্দেহ হয় যে তাঁর প্রেমিকা গোপনে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এরপরই বন্ধুর সঙ্গে পরিকল্পনা করে বলিউড ওয়েব সিরিজের ছকে প্রথমে প্রেমিকার গলা কেটে খুন করেন। তারপর বন্ধুর সাহায্য নিয়ে জঙ্গলে দেহ লোপাট করে দেন। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...