Tuesday, March 10, 2026

পিভি নরসিমহার মরদেহ ঢুকতে দেওয়া হয়নি কংগ্রেস অফিসে, সোনিয়াকে তোপ মনোহর রাওয়ের 

Date:

Share post:

প্রয়াত দাদাকে শেষ শ্রদ্ধাও জানায়নি কংগ্রেস, এবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তোপ প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের (PV Narasimha Rao) ভাই মনোহর রাওয়ের (Manohar Rao)।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে তাঁকে কংগ্রেসের তরফে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ ২৪ ঘণ্টার মধ্যেই দেশের শতাব্দী প্রাচীন দল জাতীয় কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের ভাই মনোহর রাও৷ তাঁর অভিযোগ, ‘আমরা ভুলিনি, সোনিয়া গান্ধী আমার দাদা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও-র মরদেহকে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে ঢুকতে দেননি৷ হায়দরাবাদে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয়েছিল তাঁর৷ কংগ্রেস দাদার সমাধির জন্য দু গজ জায়গাও দেয়নি৷ একটাও মূর্তি গড়েনি, ভারতরত্ন প্রদান করেনি৷ পরবর্তীকালে এনডিএ সরকার দাদাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করেছে৷ কংগ্রেস দাদাকে শেষ শ্রদ্ধাটুকুও দেখায়নি৷’ এর পরেই সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ বানানোর জন্য কংগ্রেসের দাবিকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে মনোহর বলেন, কংগ্রেস আসলে মনমোহনকে সম্মান জানানোর নাম করে রাজনীতি করছে৷ যারা দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের সম্মান জানায়নি, তারাই আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান দেওয়ার জন্য এত কথা বলছে?

 

spot_img

Related articles

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের নিয়মে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...