Friday, April 3, 2026

পাকিস্তানের থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ বাংলাদেশের!

Date:

Share post:

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে এমন একটি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, পাকিস্তানের কাছ থেকে স্বল্প-পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানে হাটফ-টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটারের কম।ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং (IDRW)-এর রিপোর্ট অনুযায়ী, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে চায়। এই স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলকে পুরোপুরি আঘাত করার ক্ষমতা রাখে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের উন্নত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে।

আরও তথ্য থেকে জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র চুক্তি কার্যকর হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্যে বড়সড় পরিবর্তন আনবে। যদিও আবদালি ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত, তবে বাংলাদেশের হাতে এই অস্ত্র থাকা ভারতের আঞ্চলিক সামরিক অবস্থানের প্রতি একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে।

ওয়াকিবহালমহলের মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই পদক্ষেপ নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এখন দেখার এই পদক্ষেপে কারা বেশি সুরক্ষিত হয়।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...