Saturday, June 13, 2026

বাংলাদেশি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, যশস্বীর আউট ঘিরে শুরু হল বিতর্ক

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে হারের মুখ দেখে ভারতীয় দল। মেলবোর্নে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, ঋষভ পন্থ কেউ ব্যাটে রান পাননি। তবে এই টেস্টে দুই ইনিংসেই রান পেয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসে ৮২ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন ভারতের তরুণ ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে আদৌ আউট ছিলেন যশস্বী? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ মাঠের আম্পায়ার আউট না দিলেও থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু স্নিকোমিটারে কিছুই ধরা পড়েনি। কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে মুখ খুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

ঠিক কি ঘটেছিল? অজি অধিনায়ক প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জসওয়াল। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। আর সেখানেই শুরু হয় বিতর্ক। রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। আউট দিয়ে দেন তিনি। তারপরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। এই নিয়ে আবার মুখ খুলেছেন তৃতীয় আম্পায়ার সৈকত। তিনি বলেন, “ভিডিওয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে। ”

যদিও তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ সুনীল গাভাস্কর। ধারাভাষ্যের সময় এই নিয়ে মুখ খোলেন তিনি।

আরও পড়ুন- মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...