Thursday, March 19, 2026

দুষ্টুলোকের খপ্পরে পড়বেন না: সন্দেশখালিতে বার্তা মুখ্যমন্ত্রীর, মিথ্যে বেশিদিন চলে না বলে নিশানা বিরোধীদের

Date:

Share post:

সন্দেশখালির সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে একতিরে রাম-বামকে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সন্দেশখালির (Sandeshkhali) মিশনমাঠে পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চ থেকে মহিলাদের সাবধান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ”দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” এরপরই বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, ”আমি জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।” সিপিএমকে (CPIM) আক্রমণ করেন মমতা বলেন, ”ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না।”

এদিন মঞ্চ থেকে অনুষ্ঠানে থেকে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্প, আরও টাকা খরচ করে ৪২টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই মা-বোনেদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সন্দেশখালির মা-বোনেরা যেনে রাখুন, সব মা-বোনেরা আমাদের গর্ব। স্বাস্থ্যসাথী কার্ড আমরা মা-বোনেদের নামে করেছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ২০ হাজার মামুষের কাছে পরিষেবা পৌঁছবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, উত্তর চব্বিশ পরগনায় নতুন সাব ডিভিশন হবে। কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন করা হবে। মমতা (Mamata Banerjee) জানান, স্থানীয়দের দাবি মেনে, সন্দেশখালির ২ নম্বর ব্লকে ঝুপখালিতে বাড়মাজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। সন্দেশখালিতে বাঁধ, সুস্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, জল সংশোধনাগার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন। একই সঙ্গে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে বলে ঘোষণা করে রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও খবর: বুঝলেন ভুল! মমতার সফরের আগেই সন্দেশখালিতে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের

লোকসঙা নির্বাচনের আগে সন্দেশখালির অশান্তির কথা উল্লেখ না করেও এদিন এক তিরে বাম-বিজেপিকে বিদ্ধ করেন মমতা। বলেন, “টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।”

এর পরেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, “সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” তার কথায়, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।”

সরাসরি বিজেপির নিশানা করে মমতা বলেন, “বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় হাত দেবেন।“ এর পরেই সিপিএমকে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, “সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে। ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না। মনে রাখবেন, দিদিকে বললে দিদি কাজ করবে।“

একই সঙ্গে সন্দেশখালির মঞ্চ থেকে ফের সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...