Saturday, April 4, 2026

প্রয়াত নোবেলজয়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

Date:

Share post:

প্রয়াত নোবেলজয়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। গত অক্টোবরেই আমেরিকার ৩৯ তম প্রেসিডেন্ট জিমি তাঁর শততম জন্মদিন পালন করেছিলেন। ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন জিমি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

১৯২৪ সালের ১ অক্টোবর আমেরিকার জর্জিয়ায় জন্ম কার্টারের। ১৯৪৩ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে জর্জিয়ার গর্ভনরও ছিলেন জিমি। ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন তিনি। জিমি কার্টারের মৃত্যুতে প্রাক্তন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা-সহ বহু নেতা শোকজ্ঞাপন করেছেন।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...