Saturday, March 14, 2026

ডাহা ফেল স্বরাষ্ট্র মন্ত্রক, পাসপোর্ট ভেরিফিকেশনে নতুন অ্যাপ কার্যকর করবে রাজ্যই

Date:

Share post:

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ঢিলেঢালা নজরদারিতে গোটা দেশে রমরমিয়ে বেড়েছে জাল পাসপোর্ট (fake passport)। অথচ বারবার বাংলার পুলিশের দিকে আঙুল তোলা হয়েছে নজরদারির অভাবের অভিযোগ তুলে। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের দায়িত্ব ঠিক কতটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP)। পুলিশ ভেরিফিকেশনের (police verification) নামে যে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত পা বেঁধেছে পাসপোর্ট দফতর, তাও স্পষ্ট করে দেন তিনি। সেখানেই জানানো হয় অ্যাপের মাধ্যমে কীভাবে স্বচ্ছ ভেরিফিকেশন হওয়া সম্ভব তা নিয়ে নতুন প্রস্তাব রাজ্য পুলিশই দিয়েছে পাসপোর্ট দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রককে (MEA)। এবার শুরু হবে নতুন সেই প্রযুক্তির ব্যবহার।

নকল পাসপোর্টের রমরমা রুখতে নতুন অ্যাপ (App) আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর  যাবতীয় নথি অনলাইনে যাচাই (verification) করা সম্ভব হবে। একজন পুলিশ কর্মী আবেদনকারীর বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে সব তথ্য যাচাই করবেন। তারপর নিজের ও আবেদনকারীর ছবি অ্যাপে আপলোড করবেন। ফলে পরবর্তীকালে খুব সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের (passport verification) ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত ছিলেন।

এছাড়াও পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাল আধার কার্ড (Aadhaar card) ব্যবহার করা হচ্ছে কিনা তাও ওই অ্যাপের (App) মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। এজন্য আধার কর্তৃপক্ষের সঙ্গেও চুক্তি করা হয়েছে। আবেদনকারীর আধার খতিয়ে দেখার জন্য এই অ্যাপে আধার স্ক্যান করা হবে। তখনই আধার আসল নাকি জাল তা সহজেই বোঝা যাবে। এই অ্যাপ ব্যবহার করে ভুয়ো নথি (fake documents) দিয়ে পাসপোর্ট তৈরিতে লাগাম টানা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...