Friday, April 3, 2026

বছর শেষে বসে গেল আইআরসিটিসি ওয়েবসাইট! নববর্ষের টিকিটের ভাগ্য ঝুলে রইল

Date:

Share post:

বছরের প্রথম দিন কোথাও ট্রেনে করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে বাধ সাধলো রেলের ব্যবস্থাপনা। মঙ্গলবার তৎকাল টিকিট কাটতে গিয়ে চরম ভোগান্তিতে রেল যাত্রীরা। হঠাৎই বসে যায় আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট। বন্ধ হয়ে যায় টিকিট কাটার সব পথ। স্বাভাবিকভাবেই আইআরসিটিসি রক্ষণাবেক্ষণ (maintenance) নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

গুরুত্বপূর্ণ দিনে বা টিকিট কাটার চাপ যেদিন বেশি থাকে সেদিনই দেখা যাচ্ছে বসে যাচ্ছে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার বসে গেল গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইট। ২৬ ডিসেম্বর একইভাবে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। মঙ্গলবার ওয়েবসাইট (website) বসে যাওয়ার পরে আইআরসিটিসির পক্ষ থেকেও দুঃখপ্রকাশ করে যাত্রীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল দশটা নাগাদ তৎকাল টিকিট কাটতে গিয়ে যাত্রীরা দেখেন ওয়েবসাইট (website) কাজ করছে না। কয়েক মুহূর্তের মধ্যে বেশ কিছু তৎকাল টিকিটের বুকিং হলেও বহু প্রতিক্ষিত যাত্রী টিকিট কাটতে ব্যর্থ হন। ভেস্তে যায় নতুন বছরের প্রথম দিন দূরপাল্লার ট্রেনে চড়ে প্রমোদ সফর। আইআরসিটিসি (IRCTC) পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয় রক্ষণাবেক্ষণের কাজের (maintenance activity) জন্য বন্ধ রাখা হয়েছে সাইট।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...