Tuesday, June 23, 2026

মহাকাশে পাড়ি দিল ভারতের তৈরি পোলার স্যাটেলাইট, নয়া ইতিহাস ইসরোর

Date:

Share post:

মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র (ISRO) তৈরি পোলার স্যাটেলাইট (polar sattelite)। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি পাড়ি দেয় সুদূর মহাকাশে। সেই সঙ্গে তৈরি হয় নয়া ইতিহাস। ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে।

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল সংক্ষেপে পিএসএলভি (PSLV) নামে পরিচিত। এই পিএসএলভি সি৬০-এর প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান। স্পেডেক্স ১ (SpaDeX – 1) ও স্পেডেক্স ২ (SpaDeX – 2) নামে দুটি মহাকাশযান ছাড়াও এর রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। এই অভিযানটি ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসরো (ISRO) এর মধ্যেই মহাকাশে নিজস্ব স্টেশন তৈরি করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। মিশনের প্রধান জয়কুমার জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল এই ‘মহাকাশ ডকিং’ (space ducking) মিশন।

এদিন শ্রীহরিকোটা (Srihorikota) থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়া দু’টি মহাকাশযানই সমান গতিবেগে একই দূরত্ব অতিক্রম করতে পারে। এদিন মহাকাশে পাড়ি দেওয়ার পর ৪৭০ কিলোমিটার উচ্চতায় তারা একই বিন্দুতে মিলিত হয়। কৃষ্ণ জানিয়েছে, যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর কক্ষপথে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-এর পেলোডগুলো সফল প্রতিস্থাপন হয়েছে। পৃথিবীর ওই নির্দিষ্ট কক্ষপথ থেকে পেলোড দুটি মহাকাশ ডকিং মিশনে কাজ শুরু করবে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...