Saturday, June 20, 2026

কোটি টাকার হিরের গয়না উদ্ধার কলকাতা পুলিশের, গ্রেফতার ১১

Date:

Share post:

অভিযোগের তিন দিনের মধ্যে কোটি টাকার হিরের গয়না উদ্ধার করলে চেতলা থানার পুলিশ। সূত্রের খবর, দুর্গাপুর স্টিল প্লান্টের কর্ণধার অমিত সিং নামে এক শিল্পপতি ২৭ ডিসেম্বর চেতলা থানায় অভিযোগ করেন যে তাঁর বাড়ি থেকে হিরের গয়না চুরি গিয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। বড়দিনের আগের দিনই এই চুরির ঘটনা ঘটে বলে তিনি থানায় জানান। এরপর তদন্তে নেমে চেতলা মাত্র তিন দিনের মধ্যেই ঘটনার কিনারা করার পাশাপাশি মেটিয়াবুরুজ গার্ডেনরিচ এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলা থেকে অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই শিল্পপতি তাঁর সন্তানের দেখাশোনার জন্য একটি এজেন্সির মাধ্যমে যে আয়াকে রেখেছিলেন তিনিই প্রতিদিন কাজ শেষে বাড়ি যাওয়ার সময় সে একটি করে গয়না সরিয়ে নিতেন। গার্ডেনরিচের বাসিন্দা ওই অভিযুক্তের নাম ঝুমা ঘোষ। যোগাযোগ করা হচ্ছে ওই আয়া সেন্টারের সঙ্গে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গিরিশ পার্ক, মেদিনীপুরসহ যে জায়গায় যেখানে তাঁরা গয়না বিক্রি করেছিলেন সেখান থেকে তা উদ্ধার করা হয়েছে। এর পিছনে বড় কোনও চক্র জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...