Thursday, June 18, 2026

সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ ছ’বছরের অবসান। ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে ২০১৬-১৭ মরশুমের পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বঙ্গ ব্রিগেড। ফাইনালে বাংলা কেরলকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করেন রবি। আর এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করে বাংলা ব্রিগেড। বঙ্গ ব্রিগেডকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দোপাধ্যায় লেখেন, “ অনেক শুভেচ্ছা বাংলা ব্রিগেডকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। ৩৩ বার খেতাব জয় হল। অসাধারণ গোল করেছেন রবি হাঁসদা। অনেক অনেক অভিনন্দন কোচ সঞ্জয় সেনকে। এবং অধিনায়ক চাকু মান্ডিকে।“

ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অনেক শুভেচ্ছা বাংলা দলকে। ৩৩ বার সন্তোস ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। এই জয় আলাদা আনন্দ দিচ্ছে, কারণ DHFC-এর ছ’জন ফুটবলার। অনেক অকেক শুভেচ্ছা কোচ সঞ্জয় সেনকে।

এদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরালার মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা। “

আরও পড়ুন- সঞ্জয় সেনের হাত ধরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , বাংলার হয়ে গোল রবি হাঁসদার

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...