Friday, June 26, 2026

খাস কলকাতায় উদ্ধার সাড়ে ৬ কোটি টাকার জাল ওষুধ!

Date:

Share post:

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন (CDSCO)-এর পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের (Drugs Control Directorate) যৌথ অভিযানে কলকাতা থেকে উদ্ধার ক্যান্সার-সহ বহু জটিল রোগের জাল ওষুধ (Spurious Drugs seized)। বাজেয়াপ্ত ওষুধের বাজার মূল্য প্রায় ছ-কোটি টাকার কাছাকাছি।

সম্প্রতি একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় হানা দিয়ে জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেটের তরফে জানা গেছে যে ক্যান্সার- ডায়াবেটিসের ওষুধের বাক্সে প্রস্তুতকারক দেশ হিসেবে আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশের নাম থাকলেও এর স্বপক্ষে কোন নথি বা প্রমাণ দেখাতে পারেনি ওই সংস্থা। এর পাশাপাশি কয়েকটি ফাঁকা ওষুধের প্যাকেটে খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ওই সংস্থার কর্ণধারকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...