Saturday, April 4, 2026

বেসরকারি বাসের বেপরোয়া গতি, তেলেঙ্গাবাগানে দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

ট্রাফিক সিগন্যাল ভেঙে বেপরোয়া গতি। বেসরকারি বাসের (private bus) ধাক্কায় গুরুতর আহত তেলেঙ্গাবাগানের এক মহিলা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আর এই ঘটনার জেরে বছর শেষের সকালে ধুন্ধুমার উল্টোডাঙার তেলেঙ্গাবাগান এলাকা। দিনের পর দিন বাসের বেপরোয়া গতির অভিযোগ তুলে একের পর এক বাসে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি কলকাতা শহরের বেসরকারি বাসগুলির গতি নিয়ে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। এমনকি বাসের ওভারটেক (overtake) করার নিয়ম ট্র্যাকিং ব্যবস্থার (tracking system) প্রচলন শুরু করতে চলেছে রাজ্য সরকার। এরপরেও বেসরকারি বাসগুলির মধ্যে বেপরোয়া ভাব যে রয়েছে তারই প্রমাণ মঙ্গলবার তেলেঙ্গাবাগানের দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তেলেঙ্গাবাগান দিয়ে বারাসাত-হাওড়া রুটে এল ২৩৮ (L238) বাসটি সব সময় বেপরোয়া গতিতে চলাচল করে। মঙ্গলবার সকালে ৯১ সি (91C) রুটের বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করছিল একটি এল ২৩৮ রুটের বাস। সেই সময় সিগনাল (signal) লাল ছিল। তাই রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় এক মহিলা। সিগনাল ভেঙে চলে আসা এল ২৩৮ (L238) সরাসরি ধাক্কা মারে ওই মহিলাকে।

স্থানীয় বাসিন্দারা চিৎকার করে উঠতেই দাঁড়িয়ে যায় ঘাতক বাস। কোনমতে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপরই স্থানীয়রা ভাঙচুর চালায় ওই সময় ওই লেনে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি বাসে। অন্যদিকে হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয় পরে।

দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বাসের বেপরোয়া গতি নিয়ে অভিযোগ জানান তাঁরা। পুলিশ ঘাতক এল ২৩৮-কে আটক করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...