Saturday, June 20, 2026

সিডনি টেস্টে চোটের কারণে খেলবেন না মিচেল স্টার্ক!

Date:

Share post:

বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে হয়তো চোটের কারণে খেলবেন না অজি বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র মিচেল স্টার্ক।অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, মিচেল স্টার্ক যদি সিডনি টেস্টে না খেলতে পারেন, তা হলে শন অ্যাবট বা ঝাই রিচার্ডসনকে টিমে নেওয়া হতে পারে। যদিও আজ, বুধবার সিডনি থেকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, মিচেল স্টার্ক ভালো আছেন। এবং তিনি হয়তো সিডনি টেস্টে খেলবেন।

সতীর্থর প্রশংসা করে অ্যালেক্স ক্যারি বলেছেন, ‘আমি স্টার্কির (মিচেল স্টার্ক) সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। ও অন্যতম কঠিন ক্রিকেটার, যাঁর সঙ্গে আমি খেলেছি।’পুরোপুরি চোটমুক্ত নন মিচেল স্টার্ক। এর আগে অজি কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, স্টার্ক খুব বড়সড় চোট পাননি। তবে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দরকার।এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক ভারতীয় ক্রিকেটারদের একাধিকবার চাপে ফেলেছেন।

স্বাবাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সিডনি টেস্ট কি সত্যিই হবে স্টার্ক হীন? ৩ জানুয়ারি থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট। এ বার দেখার অজি টিম ম্যানেজমেন্ট স্টার্ককে খেলানোর ঝুঁকি নেয় কিনা।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...