Friday, April 10, 2026

অশান্তি ছড়াতে বাংলায় জঙ্গি ঢুকিয়েছে BSF: বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Date:

Share post:

“রাজ্যে অশান্তি ছড়াতে BSF বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?” বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়‘-এর উদ্বোধনে গিয়ে বিএসএফ-সহ বিরোধীদের তুলোধনা করলেন অভিষেক। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিশানা করেন অভিষেক।
আরও খবর: ভোট নয়, সেবার লক্ষ্যেই ‘সেবাশ্রয়’ পরিষেবা : বিস্তারিত জানালেন অভিষেক

বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক অস্থিরতার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে করেছে রাজ্য পুলিশ। কিন্তু এই বিষয়ে উল্টে পুলিশের সমালোচনা করেছে বিরোধীরা। এই নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সীমান্তের দায়িত্বে বিএসএফ রয়েছে। তাদের হাতেই এই দায়িত্ব। অভিষেক (Abhishek Banerjee) প্রশ্ন তোলেন, “রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?” বিরোধীদের নিশানা করে অভিষেক বলেন, “বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে! বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।”

বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেকের। তাঁর কথায়, “সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে? ৫ অগাস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করে করেছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখন কী করছে?”

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...