Site Logo

উন্নয়ন কার্ডে 'সাপ বিজেপি'! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

EBBS Desk·
উন্নয়ন কার্ডে 'সাপ বিজেপি'! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি বের করছে। রাজনৈতিক দলের প্রতীকী আঁকা ছাতা, টুপি এখন অতীত। এবার উন্নয়ন কার্ডে জনপ্রিয় খেলা সাপ-লুডোর অভিনব প্রচারে নজর কাড়ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১০ প্রতিজ্ঞা এবং বিগত ১৫ বছরে রাজ্যের উন্নয়নের কার্ড নিয়ে হাজির হচ্ছে বাড়িতে বাড়িতে। সেই কার্ডের মধ্যেই থাকছে সাপ-লুডো খেলার বোর্ডও। যেখানে সাপ হিসেবে দেখানো হয়েছে বিজেপি নেতাদের। সেখানে আছেন দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র মোদি-অমিত শাহ-এর মত নেতারা। আর বাংলার উন্নয়নের প্রতীক সিঁড়ি হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীভাণ্ডার, বার্ধক্যভাতা, বাংলার বাড়ির মত একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলিকে।

Sponsored

Sranchi In Article

নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গাতে সভা করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচনী প্রচারে বারবার বিজেপিকে 'দু'মুখো সাপ' বলে কটাক্ষ করেছেন মমতা। তোপ দেগে বারবার তিনি বলেছেন, " বিজেপি দুমুখো সাপ। দু'দিকে ছোবল দেয়। এগোলেও ছোবল পিছনেও ছোবল। সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না।" এবার তৃণমূলের উন্নয়নের কার্ডেও নেত্রীর বলা কথার ছাপ রেখেছে তৃণমূল। আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াই করার সাহস নেই বিজেপির, তোপ মমতার

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →