Friday, June 26, 2026

মাত্র ১৫ হাজার টাকার জন্য হাতছাড়া কাম্বলির ফোন, যে কোনও সময় ছাড়তে হবে ফ্ল্যাট!

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিনোদ কাম্বলি। বুধবার ভারতের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক দুরবস্থা নিয়ে জোড়া তথ্য প্রকাশ্যে এসেছে। মাত্র ১৫ হাজার টাকা দিতে পারেন নি, তাই কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আই ফোন। এমনকি, তিনি যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণের ১৮ লক্ষ টাকা বকেয়া। তাই কেড়ে নেওয়া হতে পারে ফ্ল্যাটও।

গত ছ’মাস কাম্বলি ফোন ব্যবহার করছেন না। কারণ , নিজের ফোন খারাপ হয়ে যাওয়ায় সারাতে দিয়েছিলেন। খরচেরর ১৫ হাজার টাকা দিতে পারেন নি । তাই এখনও ফোন ফেরত পাননি।শুধু তাই নয়, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছেন, তারা যে হাউজিং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। যে কোনও দিন সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হতে পারে তাদের।

জানা গিয়েছে, কাম্বলি এখন বোর্ডের থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা চালানোর খরচও ছিল না। হাসপাতালের মালিক কাম্বলির অনুরাগী হওয়ায় বিনামূল্যে চিকিৎসা করেন। আগামী দিনেও তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আরও অনেক অনুরাগী এগিয়ে এসেছেন কাম্বলিকে সাহায্য করতে।

দু’সপ্তাহ ভর্তি থাকার পর বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে কাম্বলিকে। মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল তার। পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বেধেছিল। আপাতত বিপদ নেই।
ভারতের এক দিনের দলের জার্সি পরে বেরোতে দেখা গিয়েছে তাকে। অনেক অনুরাগী অপেক্ষা করছিলেন বাইরে। কাম্বলি একটি ব্যাট হাতে তাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত কাম্বলি ভালো আছেন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...