Friday, June 26, 2026

দক্ষিণবঙ্গে এক ধাক্কায় নামল পারদ, কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি: উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত

Date:

Share post:

কলকাতায় বুধবার থেকে শুরু হয়েছে শীতের দাপট। তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার থেকে শুরু হয়েছে শীতের দাপট। বুধের পর বৃহস্পতিতেও বহাল জাঁকিয়ে শীত।

আজ কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি। অর্থাৎ গতকালের মতো আজও ঠান্ডা অনুভূত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৪ জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর দুয়ারে।পশ্চিমের জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়া আর দার্জিলিঙের তাপমাত্রায় ফারাক মাত্র ২ ডিগ্রির! তার উপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও খানিক কমতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে তার পর থেকে কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...