Friday, June 26, 2026

দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেবাশ্রয়, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রেজিস্ট্রেশন

Date:

Share post:

অবিশ্বাস্য সাড়া মিলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুস্বাস্থ্য শিবির সেবাশ্রয়ে (Sebaashray)। ডায়মন্ড হারবারজুড়ে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবির চলছে দুর্বার গতিতে। প্ৰতিদিনই ছাড়িয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের (registration) সংখ্যা। প্রথম দুদিন রেকর্ড সংখ্যক স্বাস্থ্য পরীক্ষার পর তৃতীয় দিন শনিবারও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিভিন্ন এলাকার সেবাশ্রয় শিবিরগুলিতে অগুণতি মানুষের ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহতী প্রয়াসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ আর বিনামূল্যে চিকিৎসা (free treatment) পরিষেবা পেয়ে উপকৃত সাধারণ মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করছেন সাংসদকে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শিবির জুড়ে ছিল জনজোয়ার। দ্বিতীয়দিন শুক্রবার ৪১টি শিবিরে উপস্থিত ছিলেন ৬,৯৪৫ জন। তার মধ্যে ৪,৩১২ জনের স্বাস্থ্য পরীক্ষা (health checkup) করা হয়েছে। ৩,৯৪২ জনকে ওষুধ (medicine) বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৩৬ জন রোগীকে রেফার (referral) করা হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা গতদিনের তুলনায় ১২৫৬ জন বেশি। তৃতীয় দিনে আরও মানুষের ভিড়। ফলে উত্তরোত্তর যে বাড়বে এই সংখ্যা, তা বলার অপেক্ষারাখে না। সেবাশ্রয়ে (Sena Ashray) প্রথম দিনেই পা রেখেছিলেন ৫৬৮৯ জন। তার মধ্যে ৩৩৪০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বিনামূল্যে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে।

৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির (health checkup camp) চলবে। সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের (camps) আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...