Monday, April 6, 2026

রাজ্যপালের অনুমোদন পেয়ে পার্থর বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিল CBI

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে একধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) বিরুদ্ধে চার্জশিট পেশে রাজ্যপালের অনুমোদন পেয়েছে সিবিআই (CBI)। তার পরই চার্জশিটের কপি আদালতে জমা পড়ে।

নিয়োগে চক্রান্তের অংশ বলে অভিযোগ তুলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। ২০২২-এর ২৩ জুলাই পার্থ-বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) গ্রেফতার করে ED। তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ প্রায় ২ কোটি টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়। স্কুলে নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয় বলে সূত্রের খবর। তারপর থেকে হেফাজতে ছিলেন পার্থ-অর্পিতা। এই অবস্থায়, মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত। প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ‘অপা’-র ‘অ’। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দেয় ED-র বিশেষ আদালত।

তবে, গত বছরের শেষে জামিন চেয়ে সুপ্রিম কোর্ট ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ মামলায় বাকি সবাই জামিন পেলে, কেন পার্থ পাবেন না? প্রশ্ন করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হন পার্থর (Partha Chatterjee ) আইনজীবী। বলেন, অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর।

নিয়োগ মামলায় গ্রেফতারের ৮৮ দিনের মাথায় আদালতে পার্থ-সহ অন্য অভিযুক্তর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। গত বছর ১ অক্টোবর জেল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, নিয়োগ কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার মধ্যে সিবিআইয়ের এই চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...