Friday, April 3, 2026

১২০ কোটি টাকার দুর্নীতির খবর করতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের!

Date:

Share post:

দুর্নীতির খবর করতে গিয়েই কী প্রাণ দিতে হল? ছত্তিশগড়ে (Chattishgarh) সেপ্টিক ট্যাঙ্ক থেকে সাংবাদিকের (Journalist) দেহ উদ্ধার উঠছে এই প্রশ্ন। অভিযোগ, বিজাপুরে যে জমির মালিকের দুর্নীতিই ফাঁস মুকেশ চন্দ্রকর নামের ওই সাংবাদিক, তাঁর জমির সেপ্টিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার হয়।

বছরের প্রথম দিন থেকে নিখোঁজ ছিলেন ২৮ বছরের মুকেশ। স্থানীয় এক নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন তিনি। সুরেশ চন্দ্রকর নামে এক কন্ট্রাক্টরের (Contractor) বিরুদ্ধে ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল। সেই বিষয় নিয়ে তদন্তমূলক রিপোর্ট করছিলেন মুকেশ। বিষয়টি নিয়ে কথা বলতে সুরেশের সঙ্গে তাঁর এক বৈঠকের বন্দোবস্ত করেছিলেন তাঁর ভাই রীতেশ। কিন্তু তার পর থেকেই আর সাংবাদিকের (Journalist) খোঁজ মেলেনি। দীর্ঘ সময় ফোন বন্ধ থাকায় মুকেশের দাদা থানায় নিখোঁজ ডায়রি করেন।

সেই অভিযোগর ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ (Police)। শুক্রবার সুরেশের জমির ট্যাঙ্কের ভিতর থেকেই মুকেশের দেহ উদ্ধার হয়। ছত্তিশগড়ৃ পুলিশের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানান, ”আমরা সিসিটিভি খতিয়ে দেখি এবং ওঁকে শেষবার কোথায় দেখা গিয়েছিল সেটা বের করি। আর সেখানে তল্লাশি চালানোর পরে ট্যাঙ্কের ভিতরে ডুবিয়ে রাখা দেহটি উদ্ধার হয়।”

অভিযুক্ত সুরেশ ও রীতেশকে হায়দরাবাদ ও দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। যে ব্যক্তি দেহটি ট্যাঙ্কে ফেলেছিলেন তাঁকেও গ্রেফতার করা হয়েছে। এর পিছনে আর কারা কারা জড়িতে জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...