Saturday, June 20, 2026

‘ আমার ভাগ্য অন্য কেউ ঠিক করবে না’ নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

‘এখনই অবসর নিচ্ছি না ‘ সিডনি টেস্টের তৃতীয় দিনে এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। এই টেস্টে খেলছেন না রোহিত । সিডনি টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। আর এরই মাঝে জল্পনা ছড়ায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত। শুধু টেস্ট ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর এই নিয়েই এবার মুখ খুললেন হিটম্যান। জানালেন, দলের স্বার্থেই অধিনায়ক হিসাবে নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার মাঠে নেমে ধ্যাহ্নভোজের বিরতিতে রোহিত বলেন, “ রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। অবসর নিইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসাবে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কীহবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।“

আর এরপরই রোহিতের কাছে প্রশ্ন যায়, আপনি কি চতুর্থ টেস্টের পরই সিদ্ধান্ত নিয়েছিলেন? রোহিত বলেছেন, ‘‘না। সিডনিতে এসে সিদ্ধান্ত নিয়েছি। দুটো টেস্টের মধ্যে খুব বেশি সময় ছিল না। মাঝে নববর্ষও ছিল। তার মধ্যে এসব নিয়ে কথা বলতে চাইনি। এখানে আসার পর কথা বলেছি। দেখুন, এই ম্যাচ খেলছি না মানে পরের টেস্ট খেলব না, তা নয়।”

আর এরপরই নিজের অবসর নিয়ে মুখ খোলেন রোহিত। তিনি বলেন, “ আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। দেখেছি যে, জীবন রোজ বদলায়। আমি বাস্তব নিয়ে ভাবছি। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।“

আরও পড়ুন- সিডনিতে খেলতে নেমে নজির বুমরাহর, ভেঙে দিলেন বেদীর রেকর্ড

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...