Saturday, March 14, 2026

বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী, গঙ্গাসাগরে অনুষ্ঠানের তোড়জোড়

Date:

Share post:

বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের গঙ্গাসাগরে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার পরিদর্শনে যাবেন সোমবার। ওইদিনই তিনি গঙ্গাসাগরে কথা বলবেন বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীর সঙ্গে। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ঘরে ফিরছেন।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে জনসীমায় ঢুকে পড়া ৯৫ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। তাদের ফেরাতে কোনওরকম উদ্যোগ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকের কাছে আর্জি জানান অবিলম্বে বাংলাদেশে আটক মৎস্যজীবীদের দেশে ফেরাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনের পর বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফেরানো হচ্ছে। সেইসঙ্গে ভারতে আটক ৯০ জন মৎস্যজীবীকেও বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। রবিবার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জল সীমানায়। দু’দেশের উপকূলরক্ষী বাহিনী পরস্পরকে হস্তান্তর করবে। শনিবারই কাকদ্বীপ থেকে আটক ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া বন্দরে আনা হয়েছে। বাকি ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ওড়িশার পারাদ্বীপ থেকে হলদিয়া আনা হয়েছে। এই ৯০ জনকে হস্তান্তর করা হবে ভারতের পক্ষ থেকে। অন্যদিকে বাংলাদেশ থেকে মুক্ত ৯৫ জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে। পরদিন অর্থাৎ সোমবার ওই ৯৫ মৎস্যজীবীকে গঙ্গাসাগরে আনা হবে। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরে মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপ সংলগ্ন এলাকার মৎস্যজীবী সকল পরিবার। ‌ মূলত তাঁর উদ্যোগেই বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরতে পারছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন- ফের মোদি-রাজ্যে নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত ১৬ বছরের কিশোর

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...