Thursday, June 25, 2026

পুরীর জগন্নাথ মন্দিরের উপর ড্রোন! প্রশ্ন নিরাপত্তা নিয়ে

Date:

Share post:

ফের একবার পুরীতে জগন্নাথ মন্দিরের (Jagannath temple) নিরাপত্তা বেষ্টনীকে টপকে ড্রোনের আতঙ্ক। এবার ভোর রাতে ড্রোন (drone) দেখা যাওয়ায় চাঞ্চল্য বেশি ছড়িয়েছে। তবে ঘটনায় পর্যটক বা পুণ্যার্থীদের জন্য কোনও বিধিনিষেধ জারি করেনি প্রশাসন। পুলিশ তদন্ত শুরু করেছে কোথা থেকে মন্দিরের চূঁড়ার একেবারে কাছে এই ড্রোন চলে এলো। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জগন্নাথ মন্দিরের নিরাপত্তা।

রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎই ভোরের আলো ফোটার আগে চলমান আলো মন্দিরের চূঁড়ার কাছে দেখতে পান পুণ্যার্থীরা। মন্দিরের ধদিনৌতির (Dadhinauti) কাছে ড্রোনটির অবস্থান নিরাপত্তাকর্মীরা দেখেই পুলিশকে সচেতন করেন। ড্রোনটি চূঁড়ার নীলচক্রকে (Neelachakra) ঘিরেও পাক খায়। প্রায় আধঘণ্টা ধরে এভাবে ড্রোনটির ঘোরাফেরায় আতঙ্ক ছড়ায়।

জগন্নাথ মন্দির ড্রোনের আইন অনুযায়ী নো ফ্লাইয়িং জোন (no fly zone)। তবে ২০২৩ সালেও এক ইউটিউবারের ড্রোন নিয়ে পুরীর মন্দিরে যথেষ্ট শোরগোল হয়। পরে পুলিশ সেই ইউটিউবারকে (Youtuber) গ্রেফতার করে। ২০২৪ সালেও নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ঢুকে পড়ে ড্রোন। সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতিতে যেখানে সব রাজ্যগুলি নিজেদের নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি ও ধরপাকড়া চালাচ্ছে, সেই পরিস্থিতিতে জগন্নাথ মন্দিরের (Jagannath temple) উপরে আধঘণ্টা ধরে ড্রোনের ঘোরাফেরা প্রশ্ন তুলছে বহুল প্রসিদ্ধ তীর্থস্থানের নিরাপত্তা নিয়ে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...